নিরামিষ মোচাঘণ্ট (Niramish mocha ghonto recipe in Bengali)

নিরামিষ মোচাঘণ্ট (Niramish mocha ghonto recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা বড় বাটিতে পরিমাণ মতো পরিষ্কার জল নিয়ে তাতে আটা গুলে রাখতে হবে ।এরপর মোচা থেকে ফুলগুলো ছড়িয়ে ভালো করে বেছে নিয়ে মিহি করে কুচিয়ে বাটির আটা গোলা জলের মধ্যে দিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে।আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিতে হবে।গরম মশলা বেটে ঢেকে রাখতে হবে।জিরাগুঁড়ো,ধনেগুঁড়ো,হলুদ ২ টেবিল চামচ জল দিয়ে পেস্ট করে নিতে হবে
- 2
১৫ মিনিট পরে মোচা আটা গোলা জল থেকে তুলে খুব ভালো করে ধুয়ে জল ভালো করে চিপে নিয়ে প্রেসার কুকারে ১ চা চামচ নুন দিয়ে ১ টা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।ঠাণ্ডা হলে জল থেকে তুলে ভালো করে জল চিপে নিতে হবে
- 3
কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে।এরপর ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ঢিমি আঁচে ফোড়নটা ভেজে নিতে হবে
- 4
ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে টমেটো কুচি দিতে হবে।টমেটো গলে গেলে ছোলা সেদ্ধ, আদা বাটা, কাঁচালঙ্কা বাটা ২ টেবিল চামচ জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।আদার কাঁচা গন্ধ চলে গেলে জিরা-ধনে- হলুদের পেস্ট,স্বাদ মতো নুন ও ১/৪কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে
- 5
মশলা কষানো হয়ে তেল ছাড়লে ভেজে রাখা আলু আর ২ টেবিল চামচ নারকেল কোরা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে জল ঝরানো মোচা দিতে হবে
- 6
মোচা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে স্বাদ মতো চিনি দিয়ে আবারও ভালো করে নেরেচেড়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে ওপরে চেরা কাঁচালঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ঢিমি আঁচে ১০ মিনিট রান্না করতে হবে
- 7
১০ মিনিট পরে ঢাকা তুলে গরমমশলা বাটা আর ঘি দিয়ে নেড়েচেড়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে ৫ মিনিট রেখে দিতে হবে। ৫ মিনিট পরে ঢাকা খুলে নামিয়ে নিতে হবে।গরম ভাতের সাথে মোচা ঘণ্ট খেতে অসাধারণ লাগে
Made this recipe? Share a Cooksnap!
Let SOMA ADHIKARY know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (9)