আটার রুটি (Attar roti recipe in Bengali)

SOMA ADHIKARY @cook_25386916
আটার রুটি (Attar roti recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটা বড় বাটিতে আটা চেলে নিয়ে নুন মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে
- 2
এরপর ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে
- 3
একটা করে লেচি নিয়ে শুকনো আটা দিয়ে রুটি বেলে নিতে হবে
- 4
গ্যাসে চাটু গরম করে একটা করে রুটি দিয়ে একপিঠ ভাজা হলে উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে
- 5
রুটির দুপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে রুটি সেকনিতে দিয়ে উল্টে পাল্টে রুটির দুপিঠ ভালো করে সেকে নিতে হবে
- 6
দুপিঠ সেকা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।এইভাবে সবগুলো রুটি ভাজা হয়ে গেলে পছন্দের খাবারের সাথে পরিবেশন করতে হবে।আমি মরিচ চিকেনের সাথে পরিবেশন করেছি গরম গরম আটার রুটি
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14677679


















মন্তব্যগুলি (7)