সজনে ডাঁটার শুক্তো (sojne dantar shukto recipe in Bengali)

Nabanita Mitra @cook_24428062
সজনে ডাঁটার শুক্তো (sojne dantar shukto recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব্জি গুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিতে হবে ভালো করে।
- 2
শুকনো করাতে পাঁচফোড়ন গরম করে গুঁড়ো করে রাখতে হবে।
- 3
এবার করাতে তেল গরম করে করলা, ঢেঁড়স আর বেগুন আলাদা করে ভেজে তুলে রাখতে হবে।
- 4
এবার ওই তেলে রাঁধুনি ফোড়ন দিয়ে সব সব্জি দিয়ে ভাজতে হবে ভালো করে। ভাজা হয়ে গেলে এতে আগে ভাজা করলা, বেগুন আর ঢেঁড়স দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না সব্জি সেদ্ধ হয়ে আসছে।
- 5
সব্জি সেদ্ধ হয়ে ঘন হয়ে এলে এতে পাঁচফোড়ন গুঁড়ো আর ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14679604













মন্তব্যগুলি