জিলাপি(Jilapi recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা টকদই নুন এক চামচ চিনি ও জল দিয়ে মিশিয়ে একটা কখনো ব্যাটার করে নিতে হবে। আধ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।
- 2
1 কাপ চিনি 2 কাপ জল, জাফরান মিশিয়ে আচে বসিয়ে জাল দিয়ে ঘন করে চিনির শিরা বানিয়ে নিতে হবে। ঠান্ডা হতে দিতে হবে।
- 3
আধঘন্টা পরে খাবার সোডা মিশিয়ে দিতে হবে ব্যাটারের মধ্যে। পুরো ব্যাটারটা একটা সসের বোতল এর মধ্যে ধরে নিতে হবে।
- 4
কড়াইতে তেল গরম করে ইচ্ছেমতো চেপে চেপে বোতল থেকে বেটার তেলের মধ্যে দিয়ে জিলিপি ভেজে নিতে হবে আচ কম রেখে।
- 5
জিলিপি গুলো তুলে ঠান্ডা রসের মধ্যে কিছুক্ষণ রেখে একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে। প্লেটে রেখে গরম গরম পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14686953













মন্তব্যগুলি (9)