টম্যাটো র পুর ভরা আলুর চপ (tomato pur bhora aloor chop recipe in Bengali)
#স্মলবাইটস
সন্ধ্যে বেলায় মুড়ির সাথে জমে যাবে।
টম্যাটো র পুর ভরা আলুর চপ (tomato pur bhora aloor chop recipe in Bengali)
#স্মলবাইটস
সন্ধ্যে বেলায় মুড়ির সাথে জমে যাবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু সেদ্ধ করে নিতে চটকে নিতে হবে। টম্যাটো গোল গোল করে কেটে নিতে হবে
- 2
বেসনের সাথে নুন, খাবার সোডা, অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে গুলে একটা ব্যাটার গুলে নিতে হবে। ব্যাটার খুব মোটা বা পাতলা হবে না।
- 3
চটকানো আলুর সাথে লঙ্কা গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, আমচুর গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে ছোট ছোট করে ভাগ করে নিতে হবে।
- 4
একটা করে আলু নিয়ে হাত দিয়ে চেপে চেপে বড় করে মাঝে একটা টম্যাটো র টুকরো দিয়ে আবার ওপরে আর একটা আলু মাখা রেখে চপের আকারে গড়ে নিতে হবে।
- 5
সব চপ গড়া হলে দু দিকে বেসন লাগিয়ে নিতে হবে। তারপর একটা করে চপ নিয়ে ব্যাটার এ ডুবিয়ে গরম তেলে ভাজা র জন্যে দিতে হবে।
- 6
তিন চার মিনিট ভাজা পর উল্টে দিয়ে আবার ৫ মিনিট ভাজতে হবে। মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে।
- 7
তাহলেই রেডি টম্যাটো র পুর ভরা আলুর চপ। ভাজা হয়ে গেলে মুড়ির সাথে পরিবেশন করেছি।
Similar Recipes
More Recipes
- ডিজাইনার নিরামিষ পিজ্জা(designer niramis pizza recipe in bengali)
- ফুলকপির পকোড়া (fulkopir pakora recipe in bengali)
- হোয়াইট সস বাটার গার্লিক পাস্তা🍝🍝 (White sauce butter garlic pasta recipe in Bengali)
- শীতকালীন চিঁড়ের পোলাও (shitkalin chirer pulao recipe in bengali)
- মিনি পিজ্জা (Mini Pizza Recipe In Bengali)




















মন্তব্যগুলি (7)