ছোটো আলুর দম (choto aloor dum recipe in Bengali)

#নিরামিষ
সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করেছি এই আলুর দম।শীতের নতুন ছোটআলুর কদর ই আলাদা।
https://youtu.be/6zJLVPevvrY
ছোটো আলুর দম (choto aloor dum recipe in Bengali)
#নিরামিষ
সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করেছি এই আলুর দম।শীতের নতুন ছোটআলুর কদর ই আলাদা।
https://youtu.be/6zJLVPevvrY
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইতে সরষের তেল গরম করে খোসাছাড়ানো সেদ্ধ আলুভেজে নিতে হবে।গরমমশলার গুঁড়ো বাদে সমস্ত গুড়ো মশলা অল্প জলে গুলে নিতে হবে।
- 2
ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ঐ তেলে তেজপাতা, গোটাজিরে, গোটাগরমমশলা ফোঁড়ন দিয়ে তাতে কাশ্মিরী লাল লঙ্কাগুড়ো দিয়ে একটু নেড়ে গুলে রাখা মশলা ঢেলে দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষে নিতে হবে।
- 3
টমেটোর পেষ্ট,আদাবাটা,টকদই, কাজুবাদাম বাটা একে একে মিশিয়ে দিয়ে আবারও কষে নিয়ে ভাজা আলু দিয়ে আরো খানিকক্ষণ কষে নেওয়া প্রয়োজন।মটরশুঁটি ঠিক এই পর্যায়ে দিতে হবে।
- 4
দেড় কাপ উষ্ণ জল এতে আ্যাড করে ফুটে গ্ৰেভি ঘন হয়ে এলে এখন ঘি গরমমশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করতে হবে।ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করতে হবে লুচি,পরোটা অথবা কড়াইশুটির কচুরি দিয়ে।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (6)