সয়াস্টাফ চীজি পটেটো(soya stuffed cheesy potato recipe in Bengali)

সয়াস্টাফ চীজি পটেটো(soya stuffed cheesy potato recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু গুলো লম্বালম্বি দুটুকরো করে কেটে ৮০ পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা আলুগুলো ঠান্ডা করে মাঝখান থেকে গোল করে কুরে নিতে হবে। দেখতে অনেকটা গর্তের মত লাগবে। কোরানোর পর আলুর শাশ টা রেখে দিতে হবে আলাদা।
- 2
গরম জলে সয়া কিমা দু মিনিট ফুটিয়ে চেপে জলটা একদম ঝরিয়ে নিতে হবে।
- 3
ফ্রাইং প্যানে সাদা তেল গরম কর গোটা জিরে ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট, টমেটো কেচাপ, হলুদ গুঁড়ো নুন দিয়ে ফ্রাই করতে হবে। এরপর সোয়াকিমা অল্প কোরানো আলু অরিগেনো চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি কিশমিশ কুচি চিনি দিয়ে ভালো করে মিক্স করে একটা ঝরঝরে পূর বানিয়ে নিতে হবে। নামানোর আগে লেবুর রস মিশিয়ে নিতে হবে।
- 4
আলুর মাঝখানে গর্ত গুলো তে পূর ভরে দিতে হবে ভর্তি করে। সবকটা আলুতে এভাবে ভরে ওপর থেকে কোরানোর চিজ ছড়িয়ে দিতে হবে। তার উপর থেকে অল্প চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো।
- 5
একটা ফ্রাইংপ্যানে বাটার ব্রাশ করে সবকটা আলু প্যানের উপর বসিয়ে উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে 7 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে ।
- 6
১০ মিনিট পর চিজ গলে গেলে প্লেটে চিজী স্টাফ পটেটো গুলো তুলে পরিবেশন করতে হবে গরম গরম।
Keywords
Similar Recipes
More Recipes
- নিরামিষ সয়াবিন কারি (Niramish soyabean curry recipe in Bengali)
- অল্প তেলে কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি (kolkata style chicken biryani recipe in Bengali)
- মিষ্টি পোলাও আর ফিশ ফ্রাই (mishti pulao fish fry recipe in Bengali)
- আলু চাট (aloo chaat recipe in Bengali)
- এগ চিকেন দম বিরিয়ানি (egg chicken dum biryani recipe in Bengali)







মন্তব্যগুলি (6)