
উড়িষ্যা স্পেশাল ছানা পোড়া মিষ্টি (Chana Pora Mishti recipe in Bengali))

উড়িষ্যা স্পেশাল ছানা পোড়া মিষ্টি (Chana Pora Mishti recipe in Bengali))
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দুধটা পাতি লেবুর রস দিয়ে কাটিয়ে ছানা তৈরি করে নিতে হবে ।তারপর ছানাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে চিপকে জলটা বের করে নিয়ে একটা বড় পাত্রে নিলাম।
- 2
এবার ওই পাত্রে ছানার সাথে সুজি, চিনি, এলাচ দানা ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম।
- 3
10 মিনিট পর এর মধ্যে গাওয়া ঘি,ড্রাই ফ্রুটস কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটা কাচের পাত্রে ঘি ব্রাশ করে মিক্সচার টা দিয়ে দিলাম। মুখটা বন্ধ করে দিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তারমধ্যে 500 গ্রাম নুন নিয়ে তার বসিয়ে ছানার মিক্সচারের পাত্র টা দিয়ে দিলাম ।তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢিমে আঁচে 45 মিনিটের জন্য টিমে হতে দিলাম।
- 4
45 মিনিট পর আস্তে আস্তে পাত্রটা বের করে নিয়ে একটা থালা উপুর করে উল্টে দিলাম । ছুরি করে পিস করে নিলাম ।একদম তৈরি হয়ে গেল স্পেশাল "ছানা পোড়া মিষ্টি"।
Similar Recipes
More Recipes
- নিরামিষ সয়াবিন কারি (Niramish soyabean curry recipe in Bengali)
- অল্প তেলে কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি (kolkata style chicken biryani recipe in Bengali)
- মিষ্টি পোলাও আর ফিশ ফ্রাই (mishti pulao fish fry recipe in Bengali)
- আলু চাট (aloo chaat recipe in Bengali)
- এগ চিকেন দম বিরিয়ানি (egg chicken dum biryani recipe in Bengali)


মন্তব্যগুলি