রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট (Rui macher matha diye muri ghonto recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১
রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট (Rui macher matha diye muri ghonto recipe in Bengali)
#ঠাকুরবাড়ির২০২১
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছের মাথা ভালো করে ধুয়ে নুন, হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম.তারপর আলু ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম. এবার আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে একটি বাটির মধ্যে নিয়ে তাতে জিরের গুঁড়ো, নুন ও হলুদ দিয়ে মশলা তৈরি করে রাখলাম.তারপর টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিলাম আর একটি বাটিতে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখলাম.
- 2
এবার একটি করাইতে পরিমাণমতো তেল গরম করে প্রথমে মাছের মাথা ও পরে আলু ভেজে তুলে রাখলাম. তারপর সেই তেলে 1 টেবিল চামচ ঘি,শুকনো লঙ্কা,তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ,গোটা সাদা জিরে ও গোটা ধনে ফোড়ন দিয়ে দিলাম.ফোরণ ভাঁজারএকটা সুন্দর গন্ধ বের হলে তার মধ্যে চাল দিয়ে কিছুক্ষণ ভেজে কাজুও কিসমিস দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিলাম.
- 3
তারপর তৈরি করে রাখা মসলা তাতে দিয়ে দিলাম. তেলের মধ্যে মসলা কষে এলে কেটে রাখা টমেটো গুলো ও অল্প চিনি দিয়ে দিলাম. আবার ভাল করে কষিয়ে ভেজে রাখা আলু ও মাছের মাথা দিয়ে সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে পরিমাণমতো জল দিয়ে দিলাম. সমস্ত উপকরণ ভালো করে ফুটে ঘনিয়ে এলে তার মধ্যে গরম মসলা ছড়িয়ে ভাল করে মিশিয়ে দিলাম. তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট.
Keywords
Similar Recipes
More Recipes
- ঠাকুরবাড়ির চিংড়ির মালাইকারি (Thakurbarir chingrir malaikari recipe in Bengali)
- আম পোড়া সরবত (aam pora sarbat recipe in Bengali)
- লেমন পি চিকেন (Lemon pea chicken recipe in bengali)
- মিষ্টি দইয়ের মালপোয়া (Sweet Curd Malpoa recipe in Bengali)
- হোয়াইট চিকেন স্ট্যু (White Chicken Stew recipe in Bengali)












মন্তব্যগুলি