শাহী জাফরানী চিকেন কোর্মা (Shahi jafrani chicken korma recipe in Bengali)

শাহী জাফরানী চিকেন কোর্মা (Shahi jafrani chicken korma recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে ঝিরি ঝিরি করে কত পিয়াজ হাল্কা নুন দিয়ে মাখিয়ে তেলে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে.. বেরেস্তা হয়ে গেলে অর্ধেক টা রেখে ও অর্ধেকটা মীক্সী তে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে.
- 2
একটি পাত্রে চিকেন,টকদই, আদা,রসুন,লঙ্কা,বেরেস্তা বাটা ও ধনে,জিরে,হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুড়ো,নুন ও 3-4 চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 45 মিনিট..
- 3
ম্যারিনেট এর পর কড়াই তে সাদা তেল গরম করে ম্যারিনেট করা মাংস মশলার থেকে তুলে হাল্কা ভেজে নিতে হবে...
- 4
হাল্কা ভেজে তুলে নিয়ে ওই তেলে সমস্ত গিয়ে ফোড়ন এর মশলা ফোড়ন দিয়ে তাতে ম্যারিনেট করা মশলা টা দিয়ে ভালো করে কষতে হবে...
- 5
মশলা কষে গেলে কাজুচারমগজ বাটা, কাঁচা চিনা বাদাম আমন্ড্ড বাদাম বাটা,নুন, সামান্য চিনি, দিয়ে আবার কষিয়ে সামান্য জল দিয়ে 5 মিনিট ফুটতে দিতে হবে..
- 6
ফুটে গেলে চিকেন গুলো দিয়ে ভালো করে কষিয়ে প্রয়জনে ঢাকা দিতে লাগলে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিতে পারো..
- 7
ঢাকা খুলে গোলাপ জল,কেওরা জল,দুধে ভেজানো জাফরান, বাকি রাখা বেরেস্তা,ঘি ও গরম মশলা গুড়ো দিয়ে ভালো করে কষিয়ে সার্ভ করো শাহী জাফরানী চিকেন কোর্মা...
Similar Recipes
More Recipes
- ব্যানানা ওয়ালনাট ব্রাউনি টপিং উইথ চকলেট সস(Banana walnut brownie chocolate sauce recipe in Bengali)
- মটন রেজালা(Mutton Rezala recipe in Bengali)
- পনির ভুর্জি (Paneer Bhurji Recipe In Bengali)
- চিকেন কিমা পাটিসাপটা(chicken Keema patishapta recipe in Bengali)
- ড্রাইফ্রুটস স্টাফড্ মোমো(Dry Fruits Stuffed Momo Recipe in Bengali)



মন্তব্যগুলি (4)