দই মাছ (doi mach recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছের পিসগুলি প্রথমে নুন, হলুদ মাখিয়ে ভালকরে ভেজে নিতে হবে। পেঁয়াজ,আদা, টমেটো, কাঁচালঙ্কা মিক্সী তে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একটা পাত্রে জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মসলার গুঁড়া, নুন, চিনি, দই দিয়ে ভালো করে মিক্স করে রাখতে হবে।
- 2
কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিরা ও গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজের পেস্ট টা দিয়ে ভালো করে ভাজতে হবে। তাতে ঘি যোগ করতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে তাতে দই এর পেস্ট টা যোগ করে ভালোকরে কষাতে হবে।তাতে অল্প জল দিয়ে একটু ফোটাতে হবে। একটু ফুটে উঠলে তাতে মাছ গুলি দিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে ফোটাতে হবে।
- 3
একটু গ্রেভি হলে আর তেল ছাড়লে গ্যাস বন্ধ করে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইম এ রাখতে হবে।
গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে দই মাছ। এটা একটু মিষ্টি ভাব থাকে আর টমেটো ও দই এর মিশ্রন এর জন্য থাকে টক(sour) ভাব। গরম ভাত এর সাথে খুব ই উপাদেয়।
Keywords
Similar Recipes
More Recipes
- ব্যানানা ওয়ালনাট ব্রাউনি টপিং উইথ চকলেট সস(Banana walnut brownie chocolate sauce recipe in Bengali)
- মটন রেজালা(Mutton Rezala recipe in Bengali)
- চিকেন কিমা পাটিসাপটা(chicken Keema patishapta recipe in Bengali)
- পনির ভুর্জি (Paneer Bhurji Recipe In Bengali)
- আওয়াধি মাটন বিরিয়ানি (Awadhi Mutton Biriyani Recipe in Bengali)



মন্তব্যগুলি (2)