রাই-তিল ডিম ভাপা(rai teel dim bhapa recipe in Bengali)

এটা একটি বহুল প্রচলিত সাবেকি রান্না অনেকেই করে থাকেন!
আমি আমার মতন করে,মায়ের কাছ থেকে শিখে করার চেষ্টা করেছি!!
রাই-তিল ডিম ভাপা(rai teel dim bhapa recipe in Bengali)
এটা একটি বহুল প্রচলিত সাবেকি রান্না অনেকেই করে থাকেন!
আমি আমার মতন করে,মায়ের কাছ থেকে শিখে করার চেষ্টা করেছি!!
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে তিনটি ডিম সেদ্ধ করে নিতে হব। আর সেদ্ধ করার সময় জলে অল্প নুন দিতে হবে যাতে এগুলি খোসা তোলার সময় ভেঙে না যায়। সিদ্ধ হয়ে গেলে ছাল তুলে অল্প চিরে নিতে হবে যাতে ভিতরে নুন ঢোকে..
- 2
এইবার একে একে আলাদাভাবে সাদা সরষে,পোস্ত,সাদা তিল,নারকেল কোরা সব বেটে নিয়ে আলাদা আলাদা পাত্রে রাখতে হবে।
- 3
এইবারে একটা পেঁয়াজ মিহি করে বেটে নিতে হবে..সাথে কয়েক কোয়া রসুন হালকা থেতো করে নিতে হবে।
- 4
এবারে একটা স্টিলের টিফিন বক্সে একে একে সমস্ত বেটে রাখা উপকরণ যেমন নারকেল কোরা বাটা,সাদা সরষে বাটা,পোস্ত বাটা ও সাদা তিল বাটা নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে।এর মধ্যে পেঁয়াজ বাটা ও থেঁতো করা রসুন,কাঁচা লঙ্কা বাট,ফেটিয়ে রাখা টক দই দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নিতে হবে।
- 5
এরপরে ওই মিশিয়ে রাখা মিশ্রণের মধ্যে একে একে পরিমাণমতো নুন,হলুদ,কাশ্মীরি লঙ্কাগুঁড়ো,অল্প চিনি দিয়ে ভাল করে নাড়িয়ে নিয়ে চিরে রাখা ডিম-গুলো উপরে সাজিয়ে দিয়ে দিতে হবে।।
- 6
সমস্ত উপকরণ রেডি..সবশেষে উপর থেকে কাঁচা সরষের তেল আর কাঁচাপাকা গোটা লঙ্কা গুলো চিরে ছড়িয়ে দিয়ে ঢাকনা টা ভালো করে শক্ত করে আটকে দিতে হবে..ঢাকনাটা এমন করে আটকাতে হবে যেন ভিতরে কোন প্রকারের জল না ঢুকে যায়।।
- 7
এবার একটা বড় ছড়ানো কড়াইতে কিছুটা জল নিয়ে সেটা ফুটতে দিতে হবে..এরপরে তার উপরে একটা তারের ঝিল্লি বাস স্ট্যান্ড রেখে,আমাদের রেডি করা টিফিন বক্স টা তার উপর বসিয়ে- উপর থেকে একটা শক্ত শিলনোড়া জাতীয় কোনো ভারী জিনিস চাপিয়ে দিতে হবে যাতে জল ফোটার সময় টিফিন বক্স টা কোনোভাবে নড়ে না যায়।। আর এইভাবে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট সিম আচে ঢাকনা দিয়ে ভাপিয়ে নিতে হবে।
- 8
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দুর্দান্ত খেতে লাগে!
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)