মোগলাই ডাল (mughlai dal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ১টি পাএে হলুদ মুগ+ অড়হর ডাল এবং অন্য পাএে সবুজ মুগডাল গুলো ভিজিয়ে রাখতে হবে কিছুখন.
- 2
অন্যদিকে পেঁয়াজ কুঁচিয়ে সেগুলো সাদা তেলে ডিপ ফ্রাই করতে হবে, হালকা বাদামি কালার হয়ে এলে তুলে রাখতে হবে.
- 3
এরপর ডালগুলো সেদ্ধ করতে হবে. তাই প্রথমে কুকারে অড়হর+হলুদ মুগ ডালটা দিয়ে তাতে ১ চা চামচ হলুদ ও জল দিয়ে সেদ্ধ করতে দিতে হবে.২টি সিটি ফেলতে হবে.
- 4
ওটা সেদ্ধ হয়ে গেলে কুকার খুলে ওটা বের করে নিয়ে কুকারটা ধুয়ে সবুজ মুগ ডালটা দিয়ে তাতে ১ চা চামচ হলুদ গুঁড়ো,জল দিয়ে সেদ্ধ করতে দিতে হবে.১টি সিটি পড়লে নামিয়ে নিতে হবে.
- 5
এবার অড়হর+মুগডালটা ১টি পাএে নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে.অন্যদিকে টম্যাটোর সাথে ২টি কাঁচালঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে.
- 6
এবার কড়াই ২ টেবিল চামচ ঘি গরম করে তাতে প্রথমে তেজপাতা, দারুচিনি, এলাচ, জয়িএী দিয়ে একটু নেড়ে তাতে আদা রসুনের পেস্ট দিতে হবে.তারপর তাতে টম্যাটোর পেস্টটা মিশিয়ে নেড়ে যেতে হবে কিছুখন.
- 7
এবার তাতে হলুদ ও লঙ্কা গুঁড়ো, নুন ভালোভাবে মিশিয়ে তার সাথে ১ কাপ দই মিশিয়ে নিতে হবে. কিছুখন কসিয়ে তাতে মালাই মিশিয়ে দিতে হবে.তারপর ৫ মিনিট মতো সবটা কসিয়ে যেতে হবে.
- 8
এরপর ম্যাশ করে রাখা ডাল ও সবুজ মুগডালটা এতে মিশিয়ে নিতে হবে, তারপর তাতে ১কাপ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে. অন্যদিকে ১টি প্যানে ২টেবিল চামচ ঘি গরম করে তাতে কসৌরি মেথি মিশিয়ে হালকা নেড়ে সেটি ডালে মিশিয়ে দিতে হবে. তারপর তাতে ধনেপাতা কুঁচি মিশিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে. সব শেষে ভেজে রাখা পেঁয়াজ গুলো ডালের ওপর ছড়িয়ে দিলেই রেডি মোগলাই ডাল.
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)
Chaliye jao👏Amar recipe gulow somay pele dekhe like ar comment dio🌷