বাদামি কালাকান্দ (Badami kalakand recipe in Bengali)

বাদামি কালাকান্দ (Badami kalakand recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি ভারী তলা পাত্র নিয়ে তাতে আটশত মিলি দুধ দিয়ে মাঝারি আঁচ এ বসিয়ে দিলাম। অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত দুধের পরিমাণ অর্ধেক হচ্ছে। সবসময় খেয়াল রাখতে হবে যাতে দুধ পাত্রের নীচে লেগে না যায়ে।আমার প্রায় আড়াই ঘন্টা লেগেছে এই ধাপে।
- 2
অন্য একটি পাত্র নিয়ে তাতে আরও আটশত মিলি দুধ গরম বসলাম। দুধে বলক এলে তাতে ভিনিগার দিয়ে ছানা কেটে নিলাম। আঁচ বন্ধ করে ছানা জল ঝড়তে দিলাম।
- 3
দুধ যখন অর্ধেক হয়ে যাবে তখন একটা ছড়ানো পাত্র আঁচ এ বসিয়ে হালকা গরম করে তাতে জল ঝড়ানো ছানা দিলাম। এবার একটু করে ঘন করা দুধ যোগ করে ছানা ভালো করে পাকাতে হবে।এই সময় এক এক করে আমন্ড, আখরোট গুঁড়ো আর পেস্তা কুচি মেশাতে হবে। সাথে অল্প করে দুধ যোগ করে পাকাতে হবে। সব যোগ করা হয়ে গেলে বাকি দুধ একবার দিয়ে দিলাম আর পাকালাম যতক্ষণ না মিশ্রণ টা পাত্র থেকে ছেড়ে ছেড়ে আসছে। আঁচ সবসময় মাঝারি থাকবে। যখন মিশন টি হয়ে এসেছে তখন আঁচ বন্ধ করে কোকো পাউডার যোগ করে ভালো ভাবে মিশিয়ে দিলাম।
- 4
এবার একটি চৌকো পাত্র নিয়ে পাত্রের তলায় একটা বাটার পেপার দিলাম। একটু ঘি বারশ করে বানানো মিশন টি ঠেলে দিলাম। এখন আধ ঘন্টা ঘরের তাপমাত্রার আরো চল্লিশ মিনিট ফ্রিজ এ রাখলাম। তারপর বেড়ে করে চৌকো আকার এ কেটে উপর এ পেস্তা কুচি আর একটু কোকো পাউডার দিয়ে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
- হোয়াইট চকলেট আম সন্দেশ ট্রাফল (White chocolate aam sandesh truffle recipe in Bengali)
- ম্যাঙ্গো শেক (mango shake recipe in Bengali)
- মুচমুচে লটে কাটলেট(muchmuche lotte cutlet recipe in Bengali)
- লাউ পাতায় ছোট চিংড়ি পাতুরি(lau patay choto chingri paturi recipe in Bengali)
- উচ্ছের রেজালা। (uchher rezala recipe in Bengali)



মন্তব্যগুলি (3)