রান্নার নির্দেশ সমূহ
- 1
সব উপকরণ সাজিয়ে গুছিয়ে নিলাম।
এবার একটি পরিষ্কার পাত্রে দুধ ঢেলে নিয়ে আগুনে বসিয়ে দিলাম। - 2
দুধ ফোঁটানর সময় দুধের ওপরে ভেসে ওঠা সরগুলো সরিয়ে পাত্রের গায়ে লাগিয়ে দিলাম। এই ভাবে দুধ কমতে থাকবে এবং সর পড়তে পড়তে দুধের পাত্রে একটি মোটা প্রলেপ পড়ে যাবে ।
- 3
এবার দুধের পরিমাণ অনেকটাই কমে গেলে শুকনো খোয়া মিশিয়ে ভালো করে ফুটিয়ে তুলতে হবে এবং অবশেষে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিতে হবে।
- 4
অবশেষে ইচ্ছেমতো শুকনো ফল মিশিয়ে একটু ঠান্ডা করে নিলাম।
- 5
এবার এই বিশেষ মিষ্টান্ন গোপালকে পরিবেশন করলাম ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15445010










মন্তব্যগুলি (2)