সরষে ইলিশ (Sorshe ilish recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ইলিশ মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে।সরষের পেস্ট তৈরির সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিতে হবে।ব্লেন্ড করার সময় ১/৪ কাপ জল দিতে হবে।
- 2
মাঝারি আঁচে চুলায় প্যান বসিয়ে সরষের তেল দিতে হবে,তেল সামান্য গরম হলে ব্লেন্ড করে রাখা সরষের পেস্ট দিয়ে দিতে হবে।নেড়ে ওর মধ্যে আদা রসুন বাটা,হলুদ গুঁড়ো,মরিচ গুঁড়ো,লবণ দিয়ে ভালো করে কষাতে হবে।
- 3
মাঝারি আঁচে ৩-৪ মিনিট সময় নিয়ে কষানোর পর চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লো করে মাছের টুকরো দিয়ে দিতে হবে।চামচ দিয়ে মসলা উঠিয়ে মাছের উপর দিতে হবে।
- 4
৫ মিনিট পর সাবধানে উল্টে দিতে হবে মাছের টুকরো গুলো।আধা কাপ গরম জল দিয়ে সামান্য নেড়ে ৫ মিনিট এর জন্য ঢেকে দিতে হবে প্যান।৫ মিনিট পর ঢাকনা তুলে আরেকবার মাছগুলো উল্টে দিতে হবে।কাঁচা মরিচের মাথার অংশ কেটে প্যান এ দিয়ে আরও ৫ মিনিট ঢেকে রাখতে হবে প্যান।তেল উঠে আসলে নামিয়ে পরিবেশ করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)