পনির ভাপা (Paneer Bhapa Recipe In Bengali)
WEEK2
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি পাত্রে সরষে, পোস্ত,৩ টি কাঁচা লঙ্কা, কিছুটা নুন আর পরিমাণ মত জল দিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রেখে দিন। এবার মিক্সিতে সব উপাদান গুলো ঢেলে তাতে নারকেল কুচি অ্যাড করে পেস্ট তৈরি করে নিন।
- 2
মিশ্রণটি একটি টিফিন বক্সে ঢেলে তার মধ্যে দই আর পনির এর টুকরো অ্যাড করে দিন।
- 3
এবার একে একে সরষের তেল, বাকি কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর জল অ্যাড করে ভালো করে মিশয়ে টিফিন বক্সের ঢাকনা ভালো করে বন্ধ করে দিন।
- 4
একটি ছড়ানো গভীর সসপ্যানের মাঝে স্ট্যান্ড বসিয়ে তার উপর বক্স টিকে বসিয়ে পাত্রে জল ঢালুন এমনভাবে যাতে বক্সের তলার ১ ইঞ্চি মত জলে ডুবে থাকে।এবার গ্যাস অন করে ঢাকা দিয়ে পাত্রের মুখ বন্ধ করে ২০-২৫ মিনিট মত ভাপে রাখলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ভাপা পনির। সাবধানে বক্স খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার স্বাদের পনির ভাপা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15702191





মন্তব্যগুলি (7)