ব্রেড কাস্টার্ড পুডিং(bread custard pudding recipe in Bengali)

Swagata Mukherjee @Swagata_2021
ব্রেড কাস্টার্ড পুডিং(bread custard pudding recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ব্রেড নিন, ব্রেডের সাইড গুলো কেটে বাদ দিন। এবার ব্রেড গুলো বাটার দিয়ে ভাল করে সেঁকে নিন। একটি বাটিতে ১\৩ কাপ দুধে কাস্টার্ড পাউডার ভাল করে মিশিয়ে নিন। কাজু আলমন্ড ছোট ছোট টুকরো করে কেটে নিন।
- 2
এরপর একটি পাত্রে দুধ গরম করে জ্বাল দিন। কিছুক্ষণ পর দুধ ফুটে একটু ঘন হলে কাজু আলমন্ড এর টুকরো, জাফরান দিন। চিনি দিন। নাড়াচারা করুন। কিছুক্ষণ পর গুলে রাখা কাস্টার্ড পাউডার দিন। ভাল করে মিশিয়ে নিন। কিছুক্ষণ পর ঘন হলে নামিয়ে নিন।
- 3
এবার একটি পাত্রে ব্রেড গুলোর ওপরে পর পর ব্রেড সাজিয়ে নিন। পাত্রে ব্রেডের ওপর কাস্টার্ড দুধ আস্তে আস্তে ঢালুন। ওপর থেকে কাজুবাদাম, আলমন্ড টুকরো ছড়িয়ে ফ্রীজে রেখে দিন সেট হবার জন্য।
২ ঘণ্টা পর ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন সুস্বাদু ব্রেড কাস্টার্ড পুডিং।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15820740



মন্তব্যগুলি (7)