কাশ্মীরী পিঙ্ক টি বা কাশ্মীরী নুন চা (kashmiri pink tea recipe in Bengali)

কাশ্মীরী পিঙ্ক টি বা কাশ্মীরী নুন চা (kashmiri pink tea recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ২কাপ জল,চা পাতা ও বেকিং সোডা দিয়ে ফুটতে দিতে হবে।
- 2
জল ফুটে ফুটে যখন একদম কমে যাবে ১/২ কাপের ও কম হবে তখন ২কাপ বরফ ঠান্ডা জল দিয়ে আবার ফুটতে দিতে হবে।
- 3
এবার জল ফুটে ১/২ কাপ মতো হবে।এই সময় একটা হাতা দিয়ে অনবরত লিকার জলটা নাড়তে হবে।
- 4
এবার জল থেকে চা পাতা ছেঁকে নিয়ে আবার গ্যাসে বসিয়ে নুন, বাটার ও দুধ মেশাতে হবে। সুন্দর হালকা গোলাপি রঙের হবে চা টা।
- 5
এবার কাপে ঢেলে খুব অল্প অল্প আমন্ড ও পেস্তা কুচি উপরে ছড়িয়ে পরিবেশন করতে হবে।
- 6
কেউ চাইলে নুনের বদলে চিনি দিয়ে খেতে পারে।
- 7
আবার লিকারটা একটু বেশি করে তৈরি করে এক সপ্তাহ ফ্রিজে স্টোর করতে পারে। শুধু খাওয়ার সময় পরিমাণ মতো লিকার নিয়ে দুধ দিয়ে ফুটিয়ে নিলেই হবে।
Made this recipe? Share a Cooksnap!
Let Suparna Dutta De know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Top Search in
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি