সিজলার ব্রাউনি (sizler brownie recipe in Bengali)

সিজলার ব্রাউনি (sizler brownie recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব উপকরণ গুলো এক সাথে করে নিলাম প্রথমে। তারপর অরিও বিস্কুট গুলোর মাঝের অংশ গুলো বাদ দিতে হবে, তারপর সেগুলো মিক্সি তে গুঁড়ো করে নিতে হবে।
- 2
তারপর ওর সাথে এক এক করে চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম,দুধ অল্প অল্প করে ঢালতে হবে একসাথে না, কনডেন্স মিল্ক,দিলাম।
- 3
তারপর কাজুর গুঁড়ো,মাখন,ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে যেকোন ব্লেন্ডার দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করেছি সাথে বাকি দুধ টা বুঝে বুঝে বুঝে দিতে হবে।
- 4
এবার মাইক্রোওয়েভ প্রুফ বাটিতে একটু মাখন মাখিয়ে অল্প ময়দা ছড়িয়ে মিশ্রণ টি ঢেলে মাইক্রোওভেন 4মিনিট এর মত বেক করতে হবে।তাহলেই ব্রাউনি তৈরি।
- 5
এবার সিজলার ট্রেটা গ্যাস এ একদম গরম করে নিতে হবে, অন্যদিকে চকলেট টা মেল্ট করে নিতে হবে।
- 6
এবার সিজলার ট্রে তে ব্রাউনি রেখে তার ওপর ভ্যানিলা আইসক্রীম টা স্কুপ এর সাহায্যে রেখে বাকি খালি জায়গায় মেল্ট করা চকলেট আর ওপর থেকে চকলেট ঢেলে পুদিনা পাতা রেখে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- কমলাভোগ মিষ্টি(Kamalabhog Mishti Recipe In Bengali)
- কাতলা মাছের ডিমের ঝুড়ো(katla macher dimer jhuro recipe in bengali)
- ছানা স্টাফড রাভা মিষ্টি(Chana stuffed rava sweet recipe in bengali)
- সুইট এন্ড সাওয়ার চিলি প্রন (Sweet and Sour chili Prawn Recipe In Bengali)
- ঠাকুরমার মুরগি কষা (murgi kosha recipe in bengali)














মন্তব্যগুলি