মুগ ডাল ও পালং শাক এর বড়ি (moong dal o palak saager bori recipe in Bengali)

মুগ ডাল বাঙালীর দারুন প্রিয়। মুগ ডালের ও পালং শাক এর এই বড়ি খাবারটি শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও উপকারী। তাই বাড়িতে এটি বানাতে চাইলে, জেনে নিই কীভাবে বানাবেন।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মুগ ডাল ভালো করে ধুয়ে ৮-৯ ঘন্টা ভিজিয়ে রেখে দিন। এবার এর জল ছেঁকে মিক্সারে পিষে নিন।
- 2
দ্বিতীয় কাঁচা পালং শাক হাল্কা গরম জল এ সেদ্ধ করে নিন এবং তা ঠান্ডা জল এ ভালো করে ধুয়ে নিন। এরপর শাক কে কুচি কুচি করে কেটে পাশে রাখুন।
- 3
এবার ডালে কাটা পালং শাক, হিং, আদা, কাঁচা লঙ্কা পেস্ট ও নুন দিয়ে ভালো করে মেশান। এবার একটি প্লেটে তেল দিয়ে হাতের সাহায্যে এর ছোট ছোট বড়ি আকারে গড়ে প্লেটে রাখুন।
- 4
এবার প্লেটটি রোদে শুকনোর জন্য রাখুন। ২-৩ দিন রোদে দিয়ে ভালো করে শুকিয়ে দেখুন বড়ার মধ্যে কোন আর্দ্রতা আছে কিনা। যদি তা না হয়, তাহলে মুগ ডালের বড়ি তৈরি। এখন তা বায়ু রোধী পাত্রে বন্ধ করে রাখুন, কোনও সবজি তৈরি করতে হলে এটি ব্যবহার করতে পারবেন।
Keywords
Similar Recipes
More Recipes
- টেস্টি নাস্তা হোয়াইট পাস্তা(Tasty Nasta White Pasta, Recipe in Bengali)
- ওটস ড্রাই ফ্রুটস লাড্ডু (oats dry fruits ladoo recipe in Bengali)
- প্যাড থাই রেসিপি (চিকেন, চিংড়ি বা ওয়েস্টার)(pad Thai recipe in bengali)
- হাঁণ্ডি মটন (Handi Mutton Recipe in Bengali)
- পোস্তর বড়া (postor bora recipe in Bengali)

মন্তব্যগুলি