টমেটো তেঁতুলের চাটনি (tomato tentul chutney recipe in Bengali)

খাবার শেষ পাতে চাটনি খেতে কার না ভালো লাগে। একঘেয়েমি টমেটোর চাটনি খেতে যদি ভালো না লাগে তাহলে এইভাবে টমেটো তেতুলের চটপটা চাটনি বানিয়ে নিতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়।

রান্নার নির্দেশ সমূহ
- 1
টমেটো টা কে প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে।
- 2
এবার তেঁতুলটাকে সামান্য গরম জল দিয়ে ভিজিয়ে কাদটাকে বার করে নিতে হবে।
- 3
এবার টমেটোটা খোসা ছাড়িয়ে ম্যাস করে নিতে হবে।
- 4
এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা গোটা সর্ষে ফোড়ন দিতে হবে।
- 5
এবার ওর মধ্যে ম্যাস করে রাখা টমেটটা দিয়ে দিতে হবে।
- 6
এবার ওর মধ্যে চিনি আর গুড় দিতে হবে।
- 7
চিনি আর গুড় একটু গলে গেলে তেতুলের কাদটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
- 8
ফুটে ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে।
- 9
ঠান্ডা হলে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি