গন্ধরাজ চিকেন (Gondhoraj Chicken Recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন টা দই লেবুর রস, লেবুর সবুজ খোসার ভেতর যে সাদা অংশ থাকে ওটা অল্প মিশিয়ে আধা ঘন্টা রাখতে হবে।২ টো পাতা ও কেটে মিশিয়ে দিতে হবে।
- 2
এবার তেল গরম করে এলাচ দিতে হবে, এবার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ভাজতে হবে।
- 3
এবার আদা রসুন বাটা নুন চিনি দিয়ে ভাজতে হবে।
- 4
এবার ম্যারিনেট থেকে পাতা গুলো বের করে কড়াই তে ঢেলে দিতে হবে। টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে কষাতে হবে।
- 5
রান্না হয়ে গেলে বাকি পাতাগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।
- 6
পরিবেশন করার আগে পাতা গুলো বের করে নিতে হবে।ইচ্ছে হলে ওপর থেকে লেবুর রস মিশিয়ে দিতে পারেন।তারপর গরম করবেন না এতে তেতো হয়ে যায়।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16826045







মন্তব্যগুলি