গন্ধরাজ চিকেন সসেজ
আমার ভীষণ পছন্দের একটি রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
কাশ্মীরি লঙ্কা ও শুকনো লঙ্কা পাতলা পাতলা টুকরো করে, চিলি ফ্লেক্স বানিয়ে নিতে হবে।চাইলে কেনা চিলি ফ্লেক্স ও ব্যাবহার করা যেতে পারে।
- 2
গোলমরিচ ও পোস্ত অল্প জলে ভিজিয়ে রাখতে হবে। বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে নিতে হবে।একটি মিক্সার গ্ৰাইন্ডারের বোলে অল্প চিকেনের টুকরো নিয়ে, এর মধ্যে একটি ডিম ফাটিয়ে দিয়ে,৪ টি কাঁচা লঙ্কা,৫ টি গন্ধরাজ লেবুর পাতা,আদা,রসুন বাটা, ভেজানো গোলমরিচ ও পোস্ত, কোরানো নারকেল ও গ্ৰেড করা গাজর দিয়ে, পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটি বোলের মধ্যে ঢেলে, বাকি চিকেন পেস্ট বানিয়ে নিতে হবে।
- 3
সমস্ত চিকেন পেস্ট বানানো হয়ে গেলে, একটি বড়ো বোলের মধ্যে ঢেলে, পরিমাণ মতো নুন, ১ টি গন্ধরাজ লেবুর রস, চিলি ফ্লেক্স ও অল্প অল্প করে ময়দা ও কর্ণ ফ্লাওয়ার মিশিয়ে, টাইট করে মেখে নিতে হবে।
- 4
এবার দুহাতে কয়েক ফোঁটা তেল মাখিয়ে নিয়ে, এগুলো নিজের পছন্দ মতো সেপের গড়ে নিতে হবে। এবার বড়ো চৌকো সেপের এলুমিনিয়াম ফয়েল কেটে এরমধ্যে একটি সসেজ এর মোণ্ড রেখে, এয়ার টাইট করে লজেন্স এর মতো করে মুড়ে দু দিক খুব ভালো করে পেঁচিয়ে দিতে হবে।
- 5
এবার একটি গ্যাস ওভেন জ্বালিয়ে, একটি ঢাকনা দেওয়া পাত্রে অর্ধেক অংশ জল ভরে, ঢাকা বন্ধ করে জল গরম হতে দিতে হবে।
- 6
জল ফুটতে শুরু করলে এর মধ্যে, লজেন্স এর মতো মোরানো চিকেন গুলো দিয়ে ঢাকা দিয়ে, ১৫ থেকে ২০ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে।এবার গ্যাস অফ্ করে দিতে হবে। একটি পাত্রে বরফের টুকরো নিয়ে, এরমধ্যে লজেন্স এর মোড়ানো গুলো দিয়ে খুব ভালো করে ঠাণ্ডা করে নিতে হবে।
- 7
সম্পূর্ণ ভাবে ঠাণ্ডা হলে এগুলো এলুমিনিয়াম ফয়েল থেকে খুলে পছন্দ মতো সেপের কেটে পরিবেশন করুন। এই সসেজ গুলি এয়ার টাইট কন্টেইনারে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। স্যান্ডউইচ, বার্গার, ইত্যাদির মধ্যে দিয়ে পরিবেশন করতে পারেন। আবার সামান্য বাটারে বা সেজ ওয়ান সসে টস করে,বা গ্রিল করে পরিবেশন করতে পারেন।
- 8
আমি এই সসেজ গুলি সামান্য গ্ৰিল করে আপনাদের সামনে পরিবেশন করেছি। সাজানোর জন্য গন্ধরাজ লেবু, লেবুর পাতা, গ্ৰিল টমেটো, ক্যাপসিকাম, পিঁয়াজ, গাজর ও গ্ৰীন চাটনি ব্যবহার করেছি। অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি টি অবশ্যই বানানোর অনুরোধ রইল।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি