শাহী চিকেন কোর্মা
#নারকেল দিয়ে রান্না
রান্নার নির্দেশ সমূহ
- 1
নুন ও টকদই দিয়ে মুরগির মাংস মেখে একঘন্টা ম্যারিনেট করতে হবে। পেয়াঁজ সেদ্ধ করে কাজু বাদাম, তিল, নারকেল, মালাই বা ক্রিম এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। ২ টো মিহি করে কাটা পেয়াঁজ ভেজে নিতে হবে এবং তুলে রাখতে হবে। ২ টো লাল লঙ্কা ভেজে নিতে হবে এবং তুলে রাখতে হবে।
- 2
বাকি তেলে, মুর্গির টুকরো গুলো বাদামী করে ভেজে নিতে হবে। বাকি তেলে ঘী দিতে হবে। আধা ছেঁচা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিতে হবে। ফোড়ন ফাটলে, বাটা মশলা, নুন ও এক চিমটে চিনি দিয়ে ভাজতে হবে যতক্ষন না তেল ছেড়ে আসছে। এতে মুরগির মাংস এবং এক কাপ জল দিতে হবে। ঢিমে আঁচে রাঁধতে হবে।
- 3
গরম মশলা এবং নারকেলের দুধ এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। ভাজা পেয়াঁজ এবং এবং ভাজা লঙ্কা দিয়ে সাজাতে হবে। পোলাও, জিরা রাইস, পরোটা অথবা নান সহযোগে পরিবেশন করতে হবে।
Made this recipe? Share a Cooksnap!
Let Kumkum Chatterjee know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি