নারকেল-পোস্ত দিয়ে গোটা পটল

নারকেল-পোস্ত দিয়ে গোটা পটল একটি অতি পরিচিত বাঙালি পদ।
নারকেল-পোস্ত দিয়ে গোটা পটল
নারকেল-পোস্ত দিয়ে গোটা পটল একটি অতি পরিচিত বাঙালি পদ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
পটলের খোসা ছাড়িয়ে নিন। দুধার কাটুন।
- 2
পটলের দু'ধার বরাবর লম্বালম্বি কেটে নিন এবং দুপাশ চিরে নিন।
- 3
কিন্তু পটল যেন না ভেঙে যায়, জুড়ে থাকতে হবে। এবার ধুয়ে জল ঝরিয়ে নিন। নুন মাখিয়ে সরিয়ে রাখুন।
- 4
পোস্ত, নারকেল কোড়া ও কাঁচা লঙ্কা সহযোগে মিহি করে বাটুন। বাটাটা ঘন যেন হয়।
- 5
প্যানে তেল গরম হলে, হালকা বাদামী করে পটল ভেজে তুলুন। তেল থেকে তুলে সরিয়ে রাখুন।
- 6
এতে ১ বড় চামচ তেল দিন এবং কালোজিরা ও কাঁচালংকা ফোরণ দিন। এবার বাটা মশলা দিয়ে ভালোকরে ভাজুন।
- 7
এবার ভাজা গোটা পটল,নুন, চিনি দিয়ে নাড়ুন। ১ কাপ উষ্ণ জল দিন।
- 8
ঢেকে দিন এবং পটল সেদ্ধ হওয়া অবধি এবং সমস্ত জল শুকিয়ে যাওয়া অবধি রাঁধুন।
- 9
ঝোলটা যেন পটলের গায়ে সুন্দরভাবে লেগে থাকে এবং বেশি ঝোল ঝোল যেন না হয়। মাখামাখা হতে হবে।
- 10
ভাত দিয়ে গরম গরম পরিবেশন করুন....স্বর্গীয় স্বাদ!!
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি