পাঁউরুটির মেওয়া চমচম

রান্নার নির্দেশ সমূহ
- 1
চিনির সিরাপ বানানোর জন্য:- প্যানে এক কাপ চিনি ও আধা কাপ জল নিন এবং যতক্ষন না চিনি গলে যায় ততক্ষন ফোটান। চিনির সিরাপ যেন অল্প ঘন হয়। এতে এক চিমটে ফুড কালার মেশান। আঁচ থেকে সরিয়ে ঠান্ডা করুন।
- 2
এবার চমচম বানানোর জন্য:- পাঁউরুটি গুলো যেকোনো গোল কাপ বা কুকি কাটারের সাহায্যে গোলাকার আকৃতিতে কাটুন এবং সরিয়ে রাখুন।
- 3
চমচমের পুর বানানোর জন্য:- প্যানে ১ বড় চামচ ঘী মেশান। ঘী গলে গেলে খোয়াক্ষীর দিন। এতে দেওয়ার আগে খোয়াক্ষীর ভেঙে গুঁড়ো করে নিন। খোয়াক্ষীর নরম হওয়া অবধি নাড়তে থাকুন। এতে এবার এলাচ গুঁড়ো মেশান। নামিয়ে বাটিতে ঢালুন। এবার এই খোয়াক্ষীর এর সঙ্গে চিনি গুঁড়ো ও বাদাম কুচি ও কিসমিস মেশান।
- 4
যখন আপনার পুর তৈরী হয়ে যাবে তখন গোলকার পাঁউরুটি নিয়ে তার উপর এই পুর দিয়ে আরেকটি পাঁউরুটি দিয়ে মুড়ে স্যান্ডউইচ এর মত বানান। এইভাবে সমস্ত চমচম বানান।
- 5
যখন পাঁউরুটির স্যান্ডউইচ প্রস্তুত হয়ে যাবে তখন এগুলো সুন্দর করে চিনির সিরাপে ডুবিয়ে নিন। চিনির রস যেন চারিপাশে লেগে থাকে। এবার প্লেটে রাখুন এবং এইভাবে সবগুলো বানান। কিছুক্ষনের জন্য রেফ্রিজারেটর এ রাখুন। আপনার পছন্দমত সাজান এবং পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি