রান্নার নির্দেশ সমূহ
- 1
চিনির সিরাপের জন্য- চওড়া ননস্টিক প্যানে চিনি ও জল দিয়ে ফোটান এবং এতে আধা চা চামচ পাতিলেবুর রস ছড়িয়ে দিন যাতে চিনির দানা তৈরী না হয়ে যায়। ভালোকরে মিশিয়ে কড়া আঁচে ৫-৬ মিনিট বা যতক্ষন না চিনির সিরাপ ১/৩ ভাগ ঘন হচ্ছে ততক্ষন ফোটান।
- 2
বোঁদে বানানোর জন্য- আমাদের বেসন ও জল বাটিতে ভালোকরে গুলে নিতে হবে যাতে কোনো ডেলা না থাকে (মিশ্রণটি খুব ঘন বা খুব পাতলা হবে না)। এবার মিশ্রণটি ৩ ভাগে ভাগ করে ৩ টি ভিন্ন বাটিতে রাখুন। এবার ৩ টি বাটিতে ৩ টি ভিন্ন রং মেশান।
- 3
এবার প্যানে বা কড়াইতে ঘী বা তেল গরম করুন এবং একসঙ্গে ৩-৪ বড় চামচ মিশ্রণ বোঁদে ঝারাতে নিয়ে নিন এবং ঝারার সাহায্যে বোঁদেগুলো ঘীয়ের উপর ফেলুন (বোঁদে ঝারা টা যেন কড়াই থেকে ৩-৪ ইঞ্চি দূরে থাকে)। মাঝারী আঁচে ঘীতে ভেজে নিন এবং তেল থেকে বোঁদে গুলো ঝাঁঝরি দিয়ে তুলে নিন। এগুলো এবার গরম চিনির সিরাপে ঢেলে দিন এবং মেশান।
- 4
আপনার ইচ্ছামত সাজান এবং গরম গরম বা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি