ঐতিহ্যবাহী কান্ট্রি চিকেন কারী
এটি একটি চিরাচরিত গ্রাম্য পদ্ধতিতে বানানো কান্ট্রি চিকেন কারী যেটা আমাদের বাড়িতে সবার খুবই প্রিয় খাবার। যেকোনো অনুষ্ঠানে বিশেষ করে পরিবারের সদস্যরা যখন একত্রিত হয় তখন এই পদটি সবসময় আমাদের মাতিয়ে রাখে। আপনি এটা ভাত বা রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্যানে ৪ বড় চামচ তেল গরম করুন।
- 2
এবার শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি দিয়ে ১০ সেকেন্ড ভাজুন।
- 3
এবার পেয়াঁজকুচি দিয়ে গাঢ় বাদামী করে ভাজুন।
- 4
আদা-রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড কষান।
- 5
টম্যাটো কুচি মিশিয়ে ভাজুন যতক্ষন না টম্যাটো নরম হয়ে যায়।
- 6
এবার হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, নুন, চিনি, মিট মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালোকরে কষান।
- 7
এবার মুরগির মাংস দিয়ে দিন।
- 8
প্যান ঢেকে দিন। ৫-৭ মিনিট বা মাংস থেকে জল ছাড়া অবধি এভাবে রাঁধুন।
- 9
ঢাকনা খুলে ২ কাপ জল মেশান। এই সময় গোটা রসুন (ধোওয়া ও পরিষ্কার করা) ও গোটা পেয়াঁজ দিন। আবার ঢেকে দিন এবং ১৫ মিনিট রাঁধুন।
- 10
ঢাকনা খুলে গরম মশলা ও ঘী ছড়িয়ে দিন।
- 11
খুবই সুস্বাদুকর কান্ট্রি চিকেন কারী পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি