রান্নার নির্দেশ সমূহ
- 1
কাজু গুঁড়ো করে নিন। এটা বাটবেন না।
- 2
এবার ননস্টিক কড়াইতে ২ বড় চামচ জল ও চিনি দিন। যতক্ষন না চিনি গলে যায় ততক্ষন ফোটান।
- 3
চিনি গলে গেলে কাজু গুঁড়ো দিন। ঢিমে আঁচে সমানে নাড়তে থাকুন।
- 4
১০-১২ মিনিট পর মন্ড বানিয়ে কড়াই থেকে নামিয়ে নিন।
- 5
ঘী মাখানো প্লেটে মন্ডটি রেখে দিন এবং হাত দিয়ে মেখে ঠান্ডা করে নিন।
- 6
এবার এটা বাটার পেপার এর উপর বিছিয়ে আবার বাটার পেপার দিয়েই ঢেকে দিন। রোলিং পিন দিয়ে চৌকো আকৃতি করে নিন। এটা আধা ইঞ্চি পুরু হতে হবে।
- 7
বরফি আকৃতিতে কেটে পেস্তা দিয়ে সাজান এবং ঠান্ডা করুন।
- 8
ঠান্ডা হওয়ার পর এটা বায়ূনিরোধক পাত্রে রেখে দিন। জমিয়ে উপভোগ করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/7312782




মন্তব্যগুলি