রান্নার নির্দেশ সমূহ
- 1
চাল সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে যাতে চালের দানা গুলো ঠিকঠাক থাকে এবং দুটি পাত্রে আলাদা করে শুকিয়ে নিতে হবে
- 2
প্রত্যেকটি ডাল আলাদা করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে।একটি ফ্রাই প্যানে সামান্য ঘি গরম করে তাতে বিরিয়ানি মসলা ও সামান্য জল দিয়ে সাতলে নিতে হবে।
- 3
মসলার গন্ধ বেরোতে শুরু হলে ডাল গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে নুন ও চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ও শুকনো করে ভেজে নিতে হবে।
- 4
এর মধ্যে পেঁয়াজ শুরু শুরু করে কেটে নিতে হবে ও গরম মসলা শুকনো গুঁড়ো করে নিতে হবে, জাফরানের রোঁয়া দুধে ভিজিয়ে নিতে হবে
- 5
শুকনো করে ভাজা ডাল টা আলাদা করে রাখতে হবে একটা গভীরতা যুক্ত পাত্রে ঘি গরম করে তাতে পেঁয়াজ দিয়ে গাড় বাদামি ও কুরকুরে করে ভেজে নিতে হবে।
- 6
পাত্রটিতে ধীরে ধীরে চাল ডাল জাফরান ভেজানো দুধ ও গরম মসলা গুঁড়ো দিয়ে দিতে হবে।
- 7
এবার গোলাপ জল নুন ও চিনি দিয়ে ঢাকনা ভালো করে বন্ধ করে ঢিমে আঁচে ১০ মিনিটের জন্য রাখতে হবে।
- 8
আগুন বন্ধ করে দিয়ে ঢাকনা খুলে সমস্ত সামগ্রী উপর নিচ করে নিতে হবে এবং গরম গরম রাইতা বোরহানি বা অন্য কোন পছন্দসই সসের সাথে পরিবেশন করতে হবে।
- 9
দ্রষ্টব্য: যদি মনে হয় তবে আলু ও শুকনো ফল ডিশে সাজিয়ে ও পরিবেশন করা যেতে পারে।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি