ছানার ডালনা

#নিরামিষ বাঙালি রান্না বাংলার ঘরে ঘরের একটি খুব পছন্দের নিরামিষ খাবার এই ছানার ডালনা। ছোটবেলায় দিদার নিরামিষ ঘরের এই ডালনা খাবার জন্যে পাগল ছিলাম আমি। মাকে রাঁধতে দেখেছি প্রায় প্রতি শনিবারে, কারণ সেদিন আমাদের নিরামিষ হয়। মা দিদার কাছথেকে শেখা এই খাবারটি আমিও বানাই মাঝে মধ্যে। ছানার ডালনাকে কোনোভাবেই পনির তরকারির সাথে গুলিয়ে ফেললে চলবে না - দুটো সম্পূর্ণ আলাদা।
ছানার ডালনা
#নিরামিষ বাঙালি রান্না বাংলার ঘরে ঘরের একটি খুব পছন্দের নিরামিষ খাবার এই ছানার ডালনা। ছোটবেলায় দিদার নিরামিষ ঘরের এই ডালনা খাবার জন্যে পাগল ছিলাম আমি। মাকে রাঁধতে দেখেছি প্রায় প্রতি শনিবারে, কারণ সেদিন আমাদের নিরামিষ হয়। মা দিদার কাছথেকে শেখা এই খাবারটি আমিও বানাই মাঝে মধ্যে। ছানার ডালনাকে কোনোভাবেই পনির তরকারির সাথে গুলিয়ে ফেললে চলবে না - দুটো সম্পূর্ণ আলাদা।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আমার ছানা কাটিয়ে নেবো। দুধ গরম করে ফুটিয়ে নিন। আগুন নিভিয়ে দিয়ে সেটাকে ৩ মিনিটের জন্যে ঠান্ডা হতে দিন। তারপর, তাতে লেবুর রস মিশিয়ে দিন। দেখবেন দুধ ফেটে গাছে আর দুধের ফ্যাট আর জল আলাদা হয়ে গ্যাছে। অবাবেই রেখেদিন যতক্ষণ না পুরোটা ঠান্ডা হয়ে রুম টেম্পারেচার এ নেমে আসে।
- 2
এবার একটা পরিষ্কার কাপড়ে ছেকে নিন। জল টা ফেলেদিন আর আপনি পেয়ে যাবেন ছানা। জল পুরোপুরি ঝরানোর জন্যে কাপড় সমেত ছানাটা কোথাও ঝুলিয়ে রাখুন আধা ঘন্টার জন্যে। তারপর একটা প্লেটে ছানাটা বের করে নিন।
- 3
এবার ছানার সাথে মিশিয়ে দিন বেসন, ১/২ চা চামচ হলুদ গুড়ো, ১/২ চা চামচ লংকার গুড়ো ও একটু নুন। খানিকটা জল মিশিয়ে ভালোকরে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিন।
- 4
এখন সেটার থেকে ছোট ছোট বল কেটে সেগুলো গোল করে নিন। হাত দিয়ে হালকা চেপে দিন গোল বল গুলো। একইভাবে, সব ছানার বল গুলো তৈরি করুন।
- 5
একটা কড়াইয়ে ৩ টেবিল চামচ তেল গরম করে তাতে ছানার বল গুলো ভেজে নিন। বল গুলো হালকা বাদামি করে ভাজতে হবে। ৩ বা ৪ টে করে ভাজুন নইলে বল গুলো ভেঙে যেতে পারে। ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখুন।
- 6
এবার আলুর টুকরো গুলো ১/২ চা চামচ হলুদ গুড়ো আর একটু নুন দিয়ে মেখে সেই একই তেলে হালকা করে ৫ মিনিট ভেজে তুলে রাখুন।
- 7
সেই একই কড়াইয়ে বাকি তেল গরম করে তাতে গোটা জীরে, তেজ পাতা, দারচিনি, এলাচি আর লং দিয়ে ফোড়ন দিন।
- 8
এবার তাতে ঢেলে দিন টমেটো, কাঁচা লংকা, বাকি থাকা হলুদ গুড়ো, জীরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো, লংকার গুঁড়ো কাশ্মীরি লাল লংকার গুঁড়ো আর আন্দাজমতো নুন। একটু জল ছিটিয়ে,মদ্ধ্যম আঁচে, ততক্ষন ঘাটুন যতক্ষননা টমেটো থেঁতো হয়ে যায়।
- 9
এবার ভাজা আলু ঢেলে দিয়ে মিশিয়ে দিন। জল ঢেলে ঢাকনা চেপে দিন আর ৫ মিনিট রান্না হতে দিন। আলু অন্তত ৫০% সেদ্ধ হতে হবে।
- 10
ঢাকনা তুলে এবার ছানার ভাজা বল গুলো তাতে মিশিয়ে দিন। আবার ঢাকনা চেপে দিন আর মধ্যম আঁচে রান্না করুন ১৫ মিনিট। দরকার থেকে বেশি সময় রাখবেন না, তাতে ছানার বল গুলো ভেঙে যেতে পারে।
- 11
আবার ঢাকনা চেপে দিন আর মধ্যম আঁচে রান্না করুন ১৫ মিনিট। দরকার থেকে বেশি সময় রাখবেন না, তাতে ছানার বল গুলো ভেঙে যেতে পারে।
- 12
এবার ঢাকনা তুলে গরম মশলা আর চিনি মিশিয়ে আগুন নিভিয়ে দিন।
- 13
আপনার ছানার ডালনা এবার প্রস্তুত। গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর হা, খাবার সময় একটুকরো গন্ধরাজ লেবু চিপে নিতে ভুলবেননা যেন।
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি