আলু টিকিয়া
#জলখাবারের রেসিপি https://youtu.be/FvrMXcN-OIs
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু সেদ্ধ করে নিয়ে তাতে কাঁচালঙ্কা কুচি স্বাদ অনুযায়ী নুন, চাট মশালা,সামান্য ধনেপাতা কুচি্, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 2
টিকিয়ার আকারে গরে নিতে হবে ।হাতে একটু তেল মাখিয়ে নিলে টিকিয়া বানাতে সুবিধা হয়।
- 3
তাওয়াতে তেল গরম করে টিকিয়া গুলো লাল লাল করে মাঝারি আঁচে ভেজে নিতে হবে।
- 4
চিনি আর নুন দিয়ে টক দই ফেটিয়ে নিতে হবে। একটি প্লেটে ৪ টে আলু টিকিয়া দিয়ে তার উপর টক দই দিতে হবে ১ চা চামচ ধনেপাতার চাটনি দিতে হবে তার উপর তেঁতুলের চাটনি দিতে হবে। তারপর ওপর থেকে সামান্য চাটমশালা সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ওপর থেকে ভুজিয়া ছড়িয়ে দিতে হবে।
- 5
স্ট্রিট স্টাইল চটপটা আলু টিকিয়া রেডি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/7742262




মন্তব্যগুলি