Kadachakka

সেবার গরমের ছুটিতে মাসীর বাড়ী কেরালায় বেড়াতে গেলে মাসি একটা নতুন পদ খাইয়ে পুরো চমকে দিল।পদটই সম্পর্কে আমার পূর্ব অভিজ্ঞতায় না থাকায় আমি একটু আশ্চর্যই হয়ে গেছিলাম প্রথমে। তা দুপুরে খেতে বসে মাসী বললেন দেখতো মুনু এটা কী দিয়ে খাচ্ছিস বলতে পারিস নাকী? আমি প্রথমে খেয়ে মিষ্টি আলু বলে ভুল করলেও মাসী ভুল শুধরে বলেন এটা হল রুটি ফল বা Bread fruit ।কাঠাল গোত্রীয় এই ফল মূলত গ্রীষ্ম কালে হয়।পশ্চিম বঙ্গে এই ফল না হলেও ইহা কেরালায় কাদাচাক্কা বলে পরিচিত।
বাংলায় এঁচড়ের মতো কেরালায় ইহা খুব জনপ্রিয়।শ্রীলঙ্কা থেকে একজন শখ করে এই গাছটি আনার পর বাংলায় এহা চাষ করা হচ্ছে ।
তবে এহা শুধু তরকারী হিসাবে যে জনপ্রিয় তা নয়,ইহা কেক বা পুডিং বা চিপসের মতো করেও খাওয়া হয়।আমাদের এচড়ের বীচির মতো ইহার বীচিও খুব সুস্বাদু ।
পদ টা র সম্পর্কে জেনে এবং রসাস্বাদন করে যে কী তৃপ্ত হয়েছিলাম তার অনুভূতি এই ছোট্ট লেখার মাধ্যমে হয়ত প্রকাশ করা যাবেনা।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ২ চামচ নারকেল তেল নিতে হবে। নারকেল তেল না নিলে বাদাম তেল ও কেউ কেউ ব্যবহার করে।
- 2
দারচিনি মৌরি, রসুন, লবঙ্গ, ছোট পেঁয়াজ । নারকেল বা বাদাম তেল এ ভাজতে হবে।¼ কাপ কুচনো নারকেল দিতে হবে। লালচে হওয়া অব্দী ভাজতে হবে।
- 3
তারপর মিক্সারে মিশ্রন টি দিতে হবে। হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো গোলমরিচ গুড়ো, এবং জল মেশাতে হবে।তারপর পেস্ট বানাতে হবে। নারকেল তেল আঁদা কুচনো ঐ পাত্রে নিতে হবে ২ টো কুচনো লঙ্কা দিতে হবে
- 4
এক আঁটি কারি পাতা দিতে হবে। এর সাথে। আবার কিছুটা পেঁয়াজ নিয়ে গোলাপী হওয়া অব্দী ভাজতে হবে।এর সাথে ট্যোমাটো মেশাতে হবে থকথকে হওয়া অব্দী ভাজতে হবে।
- 5
এরপর কাদাচাক্কা দিতে হবে।কাদা চাক্কা কাটার সময় সর্ষে তেল মেখে ইহা কাটা ভাল। হলুদ গুড়ো দিতে হবে।আন্দাজ মতো নুন এক কাপ জল দিতে হবে।
- 6
ভাল করে মেশাতে হবে।১০ মিনিট এর জন্য রাঁধতে দিতে হবে।এরপর নারকেল মিশ্রিত মশালা দিতে হবে।তারপর জল দিয়ে ঢেকে ১০ মিনিট ঢেকে রাখতে হবে।
- 7
আরেকটি পাত্রে একচামচ নারকেল তেল নিতে হবে। সর্ষের দানা,কারিপাতা কয়েকটা এবং পেঁয়াজের টুকরো নুন আন্দাজ মতো দিয়ে ভাজতে হবে
- 8
তরকারিটি খয়েরী রং হওয়া অব্দি এবং এটা তরকারী তে যুক্ত করতে হবে। ভাল করে মিশিয়ে নামাতে হবে ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি