রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম এই লাউগুলোকে কুরিয়ে ভালো করে চেপে জল বার করে দিতে হবে। জলটা পরে ঝোল বানানোর জন্য রেখে দিতে হবে
- 2
একটা বাটিতে কোরানো লাউ তার মধ্যে বেসন চালের গুঁড়ো হলুদ গুঁড়া আদা রসুন পেস্ট আর মিহি করে কুচিয়ে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কার নুন দিয়ে মেশাতে হবে।
- 3
মিশ্রন গুলো ভালো করে মেখে নিতে হবে। হাতে একটু তেল মেখে বলের আকারে গড়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে।
- 4
প্যানে তেল গরম করে ওই বলগুলোকে ডিপ ফ্রাই করতে হবে যতক্ষণ না লাল হয়।
- 5
ঝোল বানানোর জন্য অন্য প্যানে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিতে হবে
- 6
পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে। টমেটো পেস্ট যোগ করতে হবে।
- 7
মসলা ভালো করে কষা হয়ে গেলে জিরেগুঁড়ো ধনেগুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ মিশিয়ে ভালো করে মসলা করতে হবে আবার।
- 8
এবার লাউ গ্রেট করার পর যে জলটা বেরিয়েছিল সেই জল আরো কিছু জল ওই মসলার উপর দিতে হবে।
- 9
৩-৪ মিনিট ফুটতে দিতে হবে
- 10
এবার ভেজে রাখা কোপ্তা বলগুলো গ্রেভির মধ্যে দিতে হবে।
- 11
৫ মিনিট রান্না হলে গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি