ডাল মুকুন্দবড়ি

# পঞ্চ ব্যঞ্জন এই রেসিপি ভিডিওটি দেখতে হলে নিচের লিংকে ক্লিক করুন👇
https://youtu.be/gfsEhSdu_z8
এটি একটি সিন্ধি রেসিপি।
ডাল মুকুন্দবড়ি
# পঞ্চ ব্যঞ্জন এই রেসিপি ভিডিওটি দেখতে হলে নিচের লিংকে ক্লিক করুন👇
https://youtu.be/gfsEhSdu_z8
এটি একটি সিন্ধি রেসিপি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
অড়হড় ডাল টা কে আধ ঘন্টা ভিজিয়ে রেখে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব । যতটা ডালের পরিমাণ তার সাড়ে তিন গুণ জল নিতে হবে। এদিকে সোয়াবিন নাগেটস / সোয়াবিনের বড়ি গুলোকে 15 থেকে কুড়ি মিনিট গরম জলে ভিজিয়ে রাখার পর জল চিপে নিতে হবে। তেঁতুল কেও গরম জলে ভিজিয়ে রেখে তার পাল্প টা বার করে নিতে হবে। চিনেবাদাম কে শুকনো খোলায় ভেজে আধ গুঁড়ো করে নিতে হবে।
- 2
এবার কড়াইয়ে সরষে তেল গরম করে তাতে সরষে, শুকনো লঙ্কা ও হিং ফোড়ন দেব। সরষে টা একটু ফুটে উঠলে দিয়ে দেব কারি পাতা। এবার এতে সোয়াবিনের বড়ি গুলো দিয়ে দু তিন মিনিট ভাজা করে নেব।
- 3
দু তিন মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দেব জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কাগুঁড়ো। গ্যাসের আঁচ কে ঢিমে রেখে আরো এক মিনিট ভেজে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব।
- 4
গ্যাসের আঁচ টাকে বাড়িয়ে করে দেব আর ভাল ভাবে মিশিয়ে নেব। এবার ডাল টাকে একটু ফুটে উঠতে দেব। ডালটা ফুটতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেব তেঁতুল গোলা জল। মিশিয়ে নিয়ে এর মধ্যে চিনি বা গুড় দিয়ে দেব। ডালটা আবার ফুটতে শুরু করলে দিয়ে দেব বাদামের গুঁড়ো। ডালটা খুব ঘন মনে হলে সামান্য জল অ্যাড করতে পারেন। এবার লাস্টে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।
- 5
এই ডালটা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন খুব ভালো লাগবে।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি