ভোলা ভেটকি মাছের ঝাল

গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এই মাছের ঝাল । খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ।
ভোলা ভেটকি মাছের ঝাল
গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এই মাছের ঝাল । খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ গুলোকে নুন, হলুদ মাখিয়ে কড়াই এর মধ্যে তেল গরম করে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে ।
- 2
তারপর মাছ গুলো তুলে নিয়ে সেই তেল এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে একটা আলু লম্বা লম্বা করে কেটে তেল এর মধ্যে দিয়ে ভাজা করতে হবে ।
- 3
আলু ভাজা হলে তারমধ্যে সব মসলা দিতে হবে । নুন, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পেঁয়াজ বাটা আর রসুন বাটা ।
- 4
সব মসলা একটু কোষে নিতে হবে ।
- 5
মসলা কোষে গেলে তারমধ্যে দুই কাপ জল দিয়ে গ্যাস কে মিডিয়াম করে ১০ মিনিট ভালো করে রান্না করতে হবে ।
- 6
১০ মিনিট পর আলু সেদ্ধ হলে আর মসলা একটু ভাজা ভাজা হলে । তারমধ্যে ভাজা মাছ গুলো দিয়ে আরও এক কাপ জল দিতে হবে । আর কুচনো ধনে পাতা দিতে হবে ।
- 7
আর ২-৩ মিনিট একটু ফুটাতে হবে । তারপর গ্যাস বন্ধ করে দিতে হবে ।
- 8
তৈরি হয়ে গেল ভোলা ভেটকি মাছের ঝাল গরম গরম ভাত এর সাথে পরিবেশন করলাম ।
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি