রান্নার নির্দেশ সমূহ
- 1
সেদ্ধ ডিম খোসা ছাড়িয়ে রাখতে হবে
- 2
প্যান এ তেল দিয়ে ডিমগুলি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে
- 3
সেদ্ধ আলু নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে
- 4
ওই তেলেই গোটা সাদা জিরে ফোড়ন দিতে হবে
- 5
একটি বাটিতে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে
- 6
এবার তেলে এই মিশ্রণ ঢেলে ভালো করে কষাতে হবে।
- 7
এই মিশ্রন থেকে তেল ছেড়ে বেরিয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা ডিম ও আলু যোগ করতে হবে
- 8
সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 থেকে 8 মিনিট, তারপর নামিয়ে নিতে হবে
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/9515547




মন্তব্যগুলি