রান্নার নির্দেশ সমূহ
- 1
এঁচোড় গুলো ছোট ছোট করে কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে।
- 2
আলু গুলি ডুমো ডুমো করে কেটে রাখতে হবে
- 3
সর্ষের তেল দিয়ে আলু গুলি লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে
- 4
কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা সাদা জিরা তেজপাতা ফোড়ন দিতে হবে।
- 5
এবারের মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে কষাতে হবে।
- 6
নুন হলুদ ধনেগুঁড়ো দিতে হবে।
- 7
এবার এরমধ্যে ভালো করে টক দই ফেটিয়ে দিয়ে দিতে হবে।
- 8
এরপর এর থেকে তেল ছেড়ে আসলে সেদ্ধ করা এঁচোড় ও ভাজা আলু গুলো দিয়ে দিতে হবে।
- 9
সামান্য জল দিয়ে একদম কম আঁচে রান্না করতে হবে 10 থেকে 15 মিনিট।
- 10
10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে উপর থেকে কি গরম মসলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/9635679




মন্তব্যগুলি