ক্রিসপি হানি গ্লেজড চিকেন

#পার্টি স্ন্যাকস
সম্পূর্ণ ভিডিও রেসিপি 👉 https://youtu.be/NBfWbFdegz4
ক্রিসপি হানি গ্লেজড চিকেন
#পার্টি স্ন্যাকস
সম্পূর্ণ ভিডিও রেসিপি 👉 https://youtu.be/NBfWbFdegz4
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন ভালো করে ধুয়ে, সম্পূর্ণ জল ঝরিয়ে, তাতে স্বাদমতো নুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ টমেটো সস, সেজুয়ান সস, 1 টেবিল চামচ সোয়া সস, চিল্লি ফ্লেক্স, ডিম, কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 15 মিনিটের জন্যে।
- 2
যতক্ষণ চিকেন ম্যারিনেট হচ্ছে, ওই সময় শুকনো খোলায় সাদা তিল গুলো কে মুচমুচে করে 2 মিনিটের জন্যে ভেজে তুলে নিতে হবে।
- 3
চিকেন 15 মিনিট ম্যারিনেট হওয়ার পর ডুবো তেলে পাকোড়া র মতো মুচমুচে করে ভেজে নিতে হবে। বারে বারে ভাজতে হবে, একবারে সব একসাথে ভাজলে চিকেন গুলো একটার সাথে একটা লেগে ক্রিসপি থাকবেনা। সব ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে।
- 4
ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে রসুন কুঁচি ভেজে নিতে হবে। এরপর বাকি টমেটো সস, রেড চিলি সস, সোয়া সস, মধু, ভিনিগার সমস্ত কিছু মিশিয়ে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে নিতে হবে। রান্না তা করতে হবে জর আঁচে। অল্প নুন আর একদম সামান্য জল দিয়ে আবার ও খুব তাড়াতাড়ি হাই ফ্লেমে মিশিয়ে নিতে হবে।
- 5
এরপর ভেজে রাখা ক্রিসপি চিকেন পাকোড়া গুলো দিয়ে তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে। ওপর থেকে রোস্ট করা সাদা তিল আর কুচানো স্প্রিং অনিয়ন্স / পিঁয়াজ পাতা দিয়ে মিশিয়ে নিলেই রেডি ক্রিসপি হানি গ্লেজড চিকেন। যেকোনো পার্টির জন্যে একদম পারফেক্ট এই চাইনিজ চিকেন স্টার্টের।
Made this recipe? Share a Cooksnap!
Let Sangeeta Das Saha know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি