বাবরশা (babarsha recipe in bengali)

বাবরশা (babarsha recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বরফের টুকরো আর ঘি দিয়ে ৩ মিনিট মেল্ট করতে হবে
- 2
বরফ অার ঘিয়ের মিশ্রন ঘন হয়ে গেলে তাতে একটু একটু করে ময়দা, দুধ দিয়ে ভালো করে গুলতে হবে | যদি মিশ্রনটি ঘন হয়ে যায় তাহলে ঠান্ডা জল দিয়ে পাতলা করতে হবে | দেখতে হবে মিশ্রন যেন খুব ঘন না হয়ে যায় |
- 3
এবার রাবরি বানানোর জন্য দুধ, চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে | রাবরি ঘন হয়ে এলে তাতে গুঁড়ো দুধ অার এলাজ গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে |
- 4
চিনির সিরা তৈরি জন্য চিনি অার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না সিরা ঘন হয় | সিরা ঘন হয়ে গেলে তাতে ফুট কালার মিশিয়ে নামিয়ে নিতে হবে |
- 5
এবার কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে তাতে একটা মোল্ড বসিয়ে নিতে হবে | দেখতে হবে মোল্ডটা পুরো ডুবে না যায় |এবার একটা চামচের সাহায্যে ওই মোল্ডের মধ্যে একটু একটু করে গোলাটা দিতে হবে |
- 6
যখন একটু ভাজা হয়ে অাসবে চামচের সাহায্যে চারিধার ছারিয়ে নিতে হবে অার মাঝখানে একটি ছোট ছিদ্র রাখতে হবে যাতে তুলতে সুবিধা হয় | ভাজা হয়ে গেলে একটা তারের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিতে |
- 7
ভাজা হয়ে গেলে প্লেটে সাজিয়ে তাতে চিনির সিরা একটু একটু করে দিতে হবে তার ওপর রাবরি দিয়ে কুচি করা চেরি, অামন্ড কুচি সাজিয়ে দিতে হবে |
- 8
তৈরি হয়ে গেলো মুচমুচে বাবরসা গরম গরম পরিবেশন করুন |
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (17)