হার্ট সিনামন রোল (Heart cinnamon rolls recipe in Bengali)

#NoOvenBaking
সেফ নেহার এই অসাধারন চ্যালেন্জটা কমপ্লিট করতে সত্যি খুব ভালো লাগছে| দ্বিতীয় রেসিপিটি সত্যিই খুব মজাদার রেসিপি এবং এর ফলে আমরা অনেক কিছু শিখতেও পারছি | আর এই সিনামন রোলটি খুব চটজলদি ও অভিনব রেসিপি

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা, চিনি,নুন,বেকিং পাউডার,খাবার সোডা, ভিনিগার মেশানো দুধ, বাটার এক সাথে মিশিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে |
- 2
ডো টাকে একটা প্লাস্টিকের সাহায্য ঢেকে রাখতে হবে | ২০ মিনিট মতো |
- 3
এবার ঐ ডো টাকে অারো একটু মেখে নিতে হবে | এবার ডো টাকে একটা চৌকো সেপের বেলে নিতে হবে | তার ওপর ব্রাউন সুগার,বাটার, দারুচিনি গুড়ো এক সাথে মিশিয়ে ওই রুটির ওপর মাখিয়ে নিতে হবে |
- 4
এবার দু দিক দিয়ে সমান কোরে রোল পাকিয়ে নিতে হবে | অার ২ ইনচ্ দুরেএকটা করে পিস কেটে নিতে হবে |
- 5
প্রত্যেক পিসে হারটের সেপ দিয়ে নিতে হবে |
- 6
কড়াই গরম করে তাতে একটা মোল দিয়ে তার ওপর একটা ফয়েল রেখে তাতে বাটার ব্রাশ করে নিতে হবে | তার ওপর সিনেমন রোল বসিয়ে দিয়ে ঢেকে দিতে হবে ২০ মিনিট |
- 7
এবার রোল এর ওপর বাটার ব্রাশ কোরে নিতে হবে | ২০ মিনিট পর নামিয়ে ওপর দিয়ে অাইসিন সুগার ছরিয়ে গরম গরম পরিবেশন করুন হার্ট সিনামন রোল |
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (28)