রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা পাত্র নিতে হবে
- 2
তারমধ্যে চিকেনটা নিয়ে নিতে হবে তারপর তারমধ্যে টক্ দই দিতে হবে
- 3
এরপর ১টা লেবুর রস, ১চামচ গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা ও নুন দিতে হবে।
- 4
এরপর সব একসাথে ভালো ভাবে মাখিয়ে ১ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে।
- 5
এবার কড়াইতে তেল গরম করতে দিতে হবে।
- 6
তেল গরম হয়ে এলে তারমধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা,গোটা গোলমরিচ ও আদা রসুন কুচি দিয়ে ভাজতে হবে।
- 7
এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে।
- 8
তারপর ভালোভাবে কষতে হবে।
- 9
রান্নাটা কম আঁচে করতে হবে।
- 10
ভালোভাবে কষা হয়ে গেলে ১/২ কাপ জল দিয়ে ৫ মিনিট ঢেকে দিতে হবে।
- 11
এরপর ঢাকা খুলে আরোও একটা পাতিলেবুর রস, ১চামচ গোলমরিচ গুঁড়ো ও ১চামচ চিনি দিতে হবে।
- 12
তারপর আবার ১০ মিনিট মত ঢেকে দিতে হবে।
- 13
এরপর ঢাকা খুলে ১/২কাপ জলে ১চামচ কর্ন ফ্লোর গুলে দিয়ে দিতে হবে
- 14
একটু নাড়াচাড়া করে নিলেই লেমন পেপার চিকেন তৈরি।
- 15
গোলমরিচ গুঁড়ো নিজের পছন্দ অনুযায়ী কম বেশি করা যেতে পারে।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (4)