মশালা পটল (mashala patol recipe in Bengali)
#স্পাইসি
রান্নার নির্দেশ সমূহ
- 1
পটলের খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।কড়াইয়ে তেল গরম করে পটল ছাড়তে হবে। পটল আস্তে আস্তে সময় নিয়ে সাতলাতে হবে যাতে পটলগুলো সেদ্ধ হয়ে লালচে হয়ে আসে
- 2
পটল সাতলান হয়ে গেলে তার মধ্যে একে একে টমেট কুচি নুন,হলুদ,লঙ্কার গুড়ো, ধনের গুড়ো,2চামচ গরম জল দিয়ে ভালো করে কষাতে হবে ।কষান হলে এবার কিচেন কিং মশলা দিয়ে আবার কষিয়ে 1কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে।
- 3
পটল ফুটে সেদ্ধ হয়ে গেলে এবার আমচুর পাউডার দিয়ে জল শুকিয়ে ফেলতে হবে
- 4
শেষে কসৌরী মেথী ও কাঁচালঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষন রেখে দিতে হবে। তৈরী হয়ে গেল টক ঝাল মশলাদার পটল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13080098




মন্তব্যগুলি (8)