রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কলাইগুলো ধুঁয়ে জলে ভিজিয়ে রাখতে হবে পুরো রাত.
- 2
তারপর কলাইগুলো সেদ্ধ করে নিতে হবে.এবার রসুন কুরে নিতে হবে. কাঁচালঙ্কা গুলো কুঁচিয়ে নিতে হবে. এবার কড়াইতে বাটার দিয়ে তাতে রসুন কোরাগুলো দিয়ে ২ মিনিট মতো ভেজে তাতে কাঁচালঙ্কাগুলো দিয়ে নাড়তে হবে.
- 3
এবার তাতে লাললঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে টম্যাটো পিওরিটা তাতে ঢেলে দিতে হবে. ৫মিনিট মতো নেড়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে, সেদ্ধ করে রাখা ডালটা মিশিয়ে দিতে হবে.
- 4
এবার তাতে জল দিয়ে ফুটতে দিতে হবে.তারপর সেটা বসে এলে গ্যাস বন্ধ করে অন্যদিকে তড়কা লাগানোর জন্য ১টি পাএে বেশী করে বাটার গরম করে তাতে কাশ্মীরি লাল মির্চটি দিয়ে তার সাথে কসৌরি মেথি,লাল লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে সেটি ডাল মাখানির ওপর ছড়িয়ে দিতে হবে.
- 5
এবার ওটা ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ফ্রেস ক্রিম ছড়িয়ে নিলেই রেডি.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14356260








মন্তব্যগুলি (10)