রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন (Restaurant style crispy chicken recipe in Bengali)

রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন (Restaurant style crispy chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ছোটো করে পিস করা বোন লেস চিকেন গুলো,১ চামচ আদা রসুন পেস্ট, ময়দা,কর্ণফ্লাওয়ার, ডিম,প্রয়োজন মত নুন, খাবার সোডা,গোলমরিচ গুঁড়ো,লঙ্কা গুরো মাখিয়ে ১ ঘণ্টা ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট হলে,ডুবো তেলে চিকেন গুলো ভেজে তুলে রাখতে হবে।
- 2
এবার কড়াই এ প্রথমে ক্যাপ্সিকাম,পিয়াজ কলি,লঙ্কা কুচি হাল্কা করে ভেজে তুলে রাখতে হবে।
- 3
এবার প্যান এ টু স্পুন তেল দিয়ে তাতে রসুন কুচি দিতে হবে এবং সাথে কিছু টা চপড চিলি। হালকা ব্রাউন হলে আদা রসুন পেস্ট এক টেবিল স্পুন দিয়ে একটু নেড়ে রেড চিলি পাউডার দিয়ে নেড়ে নেবো। মশলা টা ২/৩ মিনিট কষিয়ে তাতে সেজওয়ান সস টু টেবিল স্পুন, রেড চিলি সস টু টেবিল স্পুন, সোয়া সস হাফ টেবিল স্পুন আর টমেটো সস দু চামচ দিয়ে,প্রয়োজন মত নুন দিয়ে দু মিনিট কষিয়ে নিতে হবে।
- 4
এবার প্যান এ ভেজে রাখা সবজি গুলো দিয়ে,২/৩ মিনিট কষিয়ে, ফ্রাই করা চিকেন গুলো দিয়ে দিতে হবে। ৪/৫ মিনিট রান্না হলে,দেখে নিতে হবে মাখা মাখা ব্যাপার টা এসেছে কিনা। এসে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে আর প্লেট এ চট জলদি সাজিয়ে নিতে হবে, রেস্তরাঁ স্টাইল ক্রিসপি চিকেন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি