পনির গ্রিলড টিক্কা পিজ্জা (Paneer grilled tikka pizza recipe in Bengali)

#স্ন্যাক্স #BaburchiHut, (গ্যাসের চুলায় বানানো) এটি সম্পূর্ণ আমার রেসিপি।
পনির গ্রিলড টিক্কা পিজ্জা (Paneer grilled tikka pizza recipe in Bengali)
#স্ন্যাক্স #BaburchiHut, (গ্যাসের চুলায় বানানো) এটি সম্পূর্ণ আমার রেসিপি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
উপকরণ গুলো গুছিয়ে নিলাম প্রথমে।
- 2
রুটি তে অল্প মাখন লাগিয়ে নিয়ে গ্রিল করার জালিতে বসিয়ে,দুই পিঠ সেঁকে নিতে হবে। তার পর সরু সরু করে স্ট্রাইপ কেটে নিতে হবে।
- 3
পুদিনা ধনেপাতার চাটনি বানানোর জন্য প্রথমে পরিমাণমতো জল, রোস্টেড চিনাবাদাম, পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা,নুন, লেবুর রস একসঙ্গে মিক্সির মধ্যে নিয়ে, পরিমাণ মতো জল মিশিয়ে একটা মিহির পেস্ট করে নিতে হবে।
পনিরকে মনের মতন আকারে কেটে নিতে হবে। একটা পাত্রে পনির ম্যারিনেশন এর সমস্ত উপকরণ (লবঙ্গ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী, হলুদ গুড়ো, চিনি, টক দই, টকদই, গোলাপ জল,ড্রাইরোস্টেডবেসন,জিরেগুড়ো,শুকনো লঙ্কা গুঁড়ো,) সব উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে, ফ্রিজে ১ ঘন্টা মতন রেখে দিতে হবে। - 4
স্টিলের গ্রিল করার জালির উপর হালকা বাটার ব্রাশ করে গ্রিজ্ করে নিতে হবে।
এরপর গ্যাসের চুলা জ্বালিয়ে তার উপর, স্টিলের গ্রিল করার জালি রেখে, ম্যারিনেট করা পনিরের টুকরোগুলো পরপর সাজিয়ে, এপিঠ-ওপিঠ ঢিমে আঁচে গ্রিল করে নিতে হবে। - 5
পনির গ্রিল হয়ে গেলে সেটা নামিয়ে নিয়ে, গ্রেটেস্ট চিজ্, টুকরো করে রাখা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কুচি, কেপসিকাম, চিলি ফ্লেক্স, অরিগেনো, গ্রেটেড চিজ ছড়িয়ে, আরো একবার ওভেনের উপর গ্রিল করে নিতে হবে, যাতে চিজ্টা গলে যায়।
- 6
এরপর নামিয়ে মাখন লাগানো গ্রিলড্ সরু সরু স্কাইপ করে কাটা রুটি/চাপাটির বেডের ওপর সাজিয়ে পরিবেশন করতে হবে ।
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি