এগ ডাল তড়কা (Egg dal tadka recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
তড়কা ডাল ভাল করে জলে ধুয়ে ৪ ঘণ্টা
ভিজিয়ে নিন।
ভেজানো ডাল পরিমাণমত জল, নুন, হলুদ দিয়ে কুকারে ৪ টে সিটি দিন। - 2
একটি কড়াইতে সরষের তেল দিন। তেল গরম হলে গোটা জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ হালকা বাদামী হলে রসুন বাঁটা, আদা বাঁটা দিন। সবকিছু ভাল করে ভাজুন।
- 3
এরপর টমেটোর পেস্ট দিন। কিছুক্ষণ পর ধনেজিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তড়কা মশলা,হলুদ, নুন, চিনি, রেডচিলি গুঁড়ো দিন। সব মশলা কষতে থাকুন।
- 4
মশলা থেকে তেল ছাড়লে সেদ্ধকরা তড়কার ডাল দিন। ভাল করে নাড়াচারা করুন। পরিমাণ মতন গরম জল দিন।
একটি প্যানে তেল গরম করে ডিম ভুজিয়ার মত ঝিরি ঝিরি ভাবে ডিম ভেজে নিন।
নামানোর আগে ডিমের ঝুরি, জুলিয়ান আদা, কসুরিমেথি ছড়িয়ে নাড়াচারা করে গ্যাস অফ করে দিন।
১ কিউব বাটার দিয়ে, ইচ্ছেমত রুটি, পরোটা, নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন এগ তড়কা ডাল।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (6)
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊