চকোলেট ড্রাই ফ্রুটস ললিপপ (chocolate dry fruits lollipop recipe in Bengali)

#KS
চকোলেট কে না খেতে ভালোবাসে, বাচ্চা থেকে বুড়ো আমরা সকলেই খেতে ভালোবাসি। তাই আজ বানালাম চকোলেট ড্রাই ফ্রুটস ললিপপ সাথে রাস্কি ট্রাক।
চকোলেট ড্রাই ফ্রুটস ললিপপ (chocolate dry fruits lollipop recipe in Bengali)
#KS
চকোলেট কে না খেতে ভালোবাসে, বাচ্চা থেকে বুড়ো আমরা সকলেই খেতে ভালোবাসি। তাই আজ বানালাম চকোলেট ড্রাই ফ্রুটস ললিপপ সাথে রাস্কি ট্রাক।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব উপকরণ এক সাথে করে রাখলাম কাজের সুবিধার জন্য।
- 2
প্রথমে একটা কড়াইতে দুধ জ্বাল দিয়ে তার মধ্যে ৫ চা চামচ মতো কোকো পাউডার আর চিনি ২ চা চামচ মেশাতে হবে।
এরমধ্যে কাজু বাদাম আর কিসমিস মেশাতে হবে।
মন্ড থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে, যখন মিশ্রণটা প্রায় মন্ডের মতন হয়ে আসবে। - 3
আর একটা পাত্রে অল্প একটু দুধ (৫০ মিলি লিটার) গরম করে তার মধ্যে কোকো পাউডার দু চামচ মেশাতে হবে। এইভাবে একটা ঘন সস তৈরী করে নিতে হবে।
- 4
এবার ওই ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরে রাখা বল ডুবিয়ে কোট করে নিতে হবে।
কিছু বলের আগায় কাঠের স্টিক লাগিয়ে নিয়ে মেলন সিডস এর উপর গড়িয়ে নিতে হবে। আর বাকি যে বলগুলো থাকবে, তার উপর মেলানসিস আর কাজু কিসমিস ছড়িয়ে দিতে হবে। - 5
একটা কলা কে স্লাইস করে রাখতে হবে। সাজানোর সময় রাস্ক বিস্কুটের ট্রাক বানিয়ে, কলার স্লাইডগুলো চাকার মত করে সাজিয়ে, তারমধ্যে ড্রাই ফ্রুটস আর চকো ললিপপ সাজিয়ে পরিবেশন করতে হবে। সাথে থাকবে চকো ড্রাই ফ্রুটস ললিপপ।
- 6
এবার সুন্দর করে সাজিয়ে দিতে হবে।
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি