শীতের সব্জী দিয়ে মুগ মসুর ডাল (shiter sabji diye moong dal recipe in Bengali)

#WV
শীতের রাতে সবজি ডাল দিয়ে রুটি খেতে খুব পছন্দ করেন আমার বাড়ির প্রত্যেক সদস্য। শীতের রাতে যে কোনো ডাল দিয়ে প্রায় সবজি রান্না করে থাকি। আজ রাতের আহারে বানালাম সবজি দিয়ে মুগ মসুর ডাল।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ডাল ভালো করে বেছে ধুয়ে নিয়ে জল দিয়ে তিন ঘন্টা ভিজিয়ে রেখে ছিলাম। তারপর জল ঝরিয়ে নিলাম। উপকরণ গুলি হাতের কাছে রাখলাম ।
- 2
সব সবজি একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখলাম।
- 3
এবার গ্যাস ওভেন জ্বালালাম, মাঝারি আঁচে রান্নার জন্য প্রেসার কুকার বসালাম। প্রেসার কুকার গরম হলে তেল ঢেলে দিলাম। তেল গরম হলে তেলে পাঁচ ফোড়ন, তেজ পাতা দিয়ে দিলাম। নাড়া চাড়া করে সুগন্ধ বেরোলে জল ঝরিয়ে রাখা ভেজানো ডাল দিয়ে দিলাম। ভালো করে কষে নিলাম ।
- 4
তারপর সব সবজি একসঙ্গে ঢেলে দিলাম। সব মশলা দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম । ভালো করে মিশিয়ে কষে নিলাম। ধনে পাতা কুচি ও দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে দিলাম । দুটি সিটি দিয়ে দিলাম। গ্যাস ওভেন বন্ধ করে দিলাম।
- 5
পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে স্বাদ ঠিক মতো হয়েছে নাকি দেখে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দুই মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিলাম। দুই মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। আমার রান্না কমপ্লিট।
- 6
অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে ডিনার টেবিলে রেখে দিলাম। আমার রান্না শীতের সবজি দিয়ে মুগ মসুর ডাল পরিবেশনের জন্য প্রস্তুত।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি